News71.com
 Bangladesh
 21 Apr 20, 10:23 PM
 878           
 0
 21 Apr 20, 10:23 PM

রমজান মাসেই দুস্থদের আড়াই কোটি টাকার ত্রাণ দেবে নারায়ণগঞ্জের সাংসদ সেলিম ওসমান॥

রমজান মাসেই দুস্থদের আড়াই কোটি টাকার ত্রাণ দেবে নারায়ণগঞ্জের সাংসদ সেলিম ওসমান॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে ২০ হাজার ৬শ’ দুস্থ পরিবারকে রোজার খাদ্যসামগ্রী কিনতে ব্যক্তিগত তহবিল থেকে কোটি ২ কোটি ২৮ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য সেলিম ওসমান। এই টাকা প্রদান করা হবে মোবাইল অ্যাপস বিকাশ, রকেট বা নগদ একাউন্টের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে। আগামী ৭ দিনের মধ্যে অনলাইনের মাধ্যমে পৌঁছে দেয়া হবে সাংসদের অনুদানের এই টাকা।পাশাপাশি বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী যুবক ও সরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসক ও নার্স সহ সংশ্লিষ্টদেরকেও আলাদাভাবে এই অনুদান দেয়ার কথা জানিয়েছেন সাংসদ সেলিম ওসমান।মঙ্গলবার দুপুরে ফতুল্লায় রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা উইজডম এ্যাটায়ার্সে সাংসদের ব্যক্তিগত কার্যালয়ে বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে মত বিনিয়ম শেষে তিনি এই অনুদান দেয়ার ঘোষণা দেন।নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান জানান, সিটি কর্পোরেশনের ১৭ টি ওয়ার্ডের সকল কাউন্সিলর এবং বন্দর উপজেলা চেয়ারম্যানসহ ৭ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি মেম্বারদের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকার সুবিধা বঞ্চিত দুস্থ মানুষদের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ও বিকাশ নম্বর সংগ্রহ করা হবে। পরে তালিকা অনুযায়ী টাকা প্রদান করা হবে।সেলিম ওসমান বলেন, ২০ জন কাউন্সিলরের মাধ্যমে ১১ হাজার, উপজেলা চেয়ারম্যান এমএ রশিদের মাধ্যমে ৭শ, দুই ভাইস চেয়ারম্যানের মাধ্যমে ৪শ ও ৮শ এবং জেলা পরিষদের সদস্য আবুল জাহেরের মাধ্যমে ৫শ এবং ৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে ৭ হাজার পরিবারকে এসব সহায়তা প্রদান করা হবে। এছাড়াও ডাক্তার ও নার্সদের জন্য ২০ লাখ টাকা প্রদান করা হবে। সব মিলিয়ে ২ কোটি ২৮ লাখ টাকা আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রেরণ করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন