
নিউজ ডেস্কঃ রাজধানীর পল্লবীর বাউনিয়া মৌজায় সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়ে পল্লবী থানা পুলিশ। ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। এরপর পরপরই মিরপুর বিভাগে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন,এম নাসিরুদ্দিন এ তথ্য গণমাধ্যমকে অবগত করেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক বস্তিবাসীদের জন্য নির্মিত ৫৩৩ ফ্ল্যাট প্রকল্পের পশ্চিমে বাউনিয়া মৌজার অধিগ্রহণকৃত সরকারি জায়গা ও রাস্তার ধারে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে সকাল সাড়ে ১০টার দিকে অভিযান শুরু হয়।পল্লবী থানাধীন সেকশন-০৯ ব্লক-ঘ এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিয়োজিত ম্যাজিস্ট্রেট পুলিশের সহায়তায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।