News71.com
 Bangladesh
 20 Apr 20, 09:45 PM
 894           
 0
 20 Apr 20, 09:45 PM

কিশোরগঞ্জে নতুন ৪৪ জন করোনা পজেটিভ॥ আক্রান্ত বেড়ে ১৪২

কিশোরগঞ্জে নতুন ৪৪ জন করোনা পজেটিভ॥ আক্রান্ত বেড়ে ১৪২

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন আরও ৪৪ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। তিনি জানান, সর্বশেষ শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো ১২৫ জনের নমুনা থেকে ৮২ জনের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৪৪ জনের কোভিড-১৯ পজেটিভ ও ৩৮ জনের নেগেটিভ এসেছে।আক্রান্তদের ৪৪ জনের মধ্যে- মিঠামইনে ১৬, তাড়াইলে ১০, কটিয়াদীতে ৯, ইটনায় ৬ ও কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩ জন রয়েছেন। এনিয়ে জেলায় মোট ১৪২ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন