News71.com
 Bangladesh
 19 Apr 20, 09:48 PM
 921           
 0
 19 Apr 20, 09:48 PM

রাতের আধারে পালিয়ে নারায়ণগঞ্জ ছাড়ার সময় ৫৬ জন আটক॥

রাতের আধারে পালিয়ে নারায়ণগঞ্জ ছাড়ার সময় ৫৬ জন আটক॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে লকডাউন ভঙ্গ করে রাতের অন্ধকারে পালিয়ে সুনামগঞ্জ যাওয়ার সময় ৫৬ জন নারী পুরুষকে আটক করেছে পুলিশ।শনিবার (১৮ এপ্রিল) রাতে সদর উপজেলার ফতুল্লা থানার তক্কারমাঠ এলাকা থেকে একটি ট্রাকসহ তাদের আটক করা হয়। পরে ট্রাকটিকে আটক রাখলেও নারী পুরুষ সকলকে পুলিশ যার যার বাসায় ফেরত পাঠিয়ে দেয়।ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে শনিবার রাতে এএসআই আবুল কালামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল তক্কারমাঠ এলাকায় অভিযান চালায়। এসময় ৪৬ জনকে ট্রাক থেকে আটক করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। ওসি আসলাম হোসেন আরো জানান, এই ৪৬ নারী পুরুষ ফতুল্লাসহ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক। বেতন না পেয়ে তারা নিজ গ্রামের উদ্দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের পক্ষ থেকে এইসব শ্রমজীবী মানুষদের ঘরে রাখার জন্য বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।এরপরেও অনেকে লকডাউন ভঙ্গ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিষয়টি আমরা নজিরদারির মধ্যে রেখে পর্যবেক্ষণ করছি। তবে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন