
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের গোপালপুরে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার আসামীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম তালাতের নেতৃত্বে একটি দল গোপালপুরের আলমনগর (বয়রাপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। আসামী বাবলু রহমান (৫০) ওই এলাকার মৃত-মকবুল হোসেনের ছেলে। র্যাব কমান্ডার মেজর আবু নাঈম তালাত বলেন, গতকাল শুক্রবার দুপুরে ঘটনার শিকার শিশুটি আসামী বাবলুর বাড়ির পাশে খেলা করছিল। এসময় বাবলু তাকে খাবারের লোভ দেখিয়ে বাড়ি ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বাবলু পালিয়ে যায়। পরে শিশুর বাবা বাদী হয়ে গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুক্রবারই অভিযোগ দায়ের করেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে টাংগাইল র্যাব ১২ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার আসামী বাবলু রহমান (৫০) কে গ্রেফতার করে । গ্রেফতারকৃত বাবলুকে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী তাদের।