News71.com
 Bangladesh
 18 Apr 20, 10:05 PM
 921           
 0
 18 Apr 20, 10:05 PM

কিশোরগঞ্জে ডিলারের রান্নাঘরে ৪০ বস্তা চাল॥ দোকানে ৫৯৬ লিটার সরকারি তেল

কিশোরগঞ্জে ডিলারের রান্নাঘরে ৪০ বস্তা চাল॥ দোকানে ৫৯৬ লিটার সরকারি তেল

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জে ৫৯৬ লিটার তেলসহ টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে অভিযুক্ত ডিলারসহ চার ব্যবসায়ী। জয়পুরহাটে বাড়ির রান্নাঘর থেকে মিলল ৪০ বস্তা সরকারি চাল। চাল মজুদের দায়ে গ্রেফতার করা হয় এক যুবককে।সরকারি চাল মজুত রয়েছে-এমন খবরে গতরাতে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই গুচ্ছ গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বাড়ির রান্নাঘর থেকে ৬০ কেজি ওজনের সরকারি ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। আটক করা হয় রানা নামের এক যুবককে।গোপন তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ শহরের সতাল এলাকার কয়েকটি দোকানে অভিযান চালায় র‌্যাব-১৪। এসময় তিনটি দোকান থেকে টিসিবির ৫৯৬ লিটার তেলসহ এক বস্তা ডাল ও এক বস্তা চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিলার অলিসহ তিন ব্যবসায়ী-আব্দুল হাকিম, আবু তাহের এবং মাহতাব উদ্দিনকে আটক করে র‌্যাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন