News71.com
 Bangladesh
 18 Apr 20, 06:02 PM
 923           
 0
 18 Apr 20, 06:02 PM

ফরিদপুরের ভাঙ্গায় ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেল চাচার॥

ফরিদপুরের ভাঙ্গায় ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেল চাচার॥

নিউজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা তুজারপুর ইউনিনের মধ্যপাড়াজান্দি গ্রামে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে শনিবার (১৮এপ্রিল) সকালে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন চাচা শেখ ইউছুপ (৫৫)। হত্যাকারী ভাতিজার নাম শেখ জয়নাল (২২)। তিনি পলাতক। তার বাবার নাম শেখ মোহাম্মাদ। এ ঘটনায় নিহতের ছেলে আ. রহমান বাদী হয়ে জয়নালকে ১ নম্বর আসামি করে এবং জড়িত থাকা জয়নালের বাবা মোহাম্মাদ শেখসহ তিন জনের নামে মামলা করেছেন।ভাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজি রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান ও তুহিন হাওলাদার (তদন্ত ওসি)।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইউছুপ ও জয়নালের বাবা মোহাম্মাদ আপন দুইভাই। এরা দুজনই দরিদ্র। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। জয়নাল বখাটে টাইপের এবং তার বাবা মায়ের অবাধ্য ছিলেন। মোহাম্মাদের ছেলে জয়নাল ও ইউছুপের ছেলে রহমান এরা একই বয়সের সুবাদে একসাথে চলাফেরা করতেন। জয়নাল আয় রোজগার না করে বখাটেভাবে চলাফেরা করায় জয়নালের বাবা মোহাম্মাদ তার স্ত্রী মিলে প্রায়ই ইউছুপ ও তার ছেলে রহমানকে দোষারোপ করে গালিগালাজ করতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন