
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের সাবেক ইউ.পি সদস্য মান্নান শেখকে ৭ বস্তা (৩৪৫ কেজি) সরকারি চালসহ আটক করেছে র্যাব-৮।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনগত রাতে সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামের সাবেক ঐ ইউ.পি সদস্যের বাড়ি থেকে সরকারী এসব চাল উদ্ধার করে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৮ ঐ ইউপি সদস্যকে উদ্ধারকৃত চালসহ আটক করে।র্যাব জানায়, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল শুকতাইল ইউনিয়নের ১ নং সাবেক ইউ.পি সদস্য মান্নান শেখের ঘর থেকে ৭ বস্তায় ৩৪৫ কেজি চাল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সরকারি চাল চুরি করার অভিযোগে মামলা করা হয়েছে।