
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জে এক দিনে রেকর্ড সংখ্যক ১১ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ভৈরবে ২ জন, তাড়াইলে ২ জন, পাকুন্দিয়ায় একজন, কটিয়াদীতে একজন, কুলিয়ারচরে ২ জন ও ইটনা উপজেলায় ৩ জন রয়েছেন।গত ১৪ এপ্রিল ঢাকায় পাঠানো ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের দেহে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ জন। এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।কিশোরগঞ্জে এ পর্যন্ত শনাক্ত হওয়াদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, করোনার লক্ষণ দেখা দেয়ায় গত ২৪ ঘণ্টায় ২৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ১৪ এপ্রিল পর্যন্ত ২৮১ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।আক্রান্তদের মধ্যে ৬ এপ্রিল করিমগঞ্জে একজন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন তার মা, ভাই, বোনসহ করিমগঞ্জ হাসপাতালের দুই ডাক্তার।