
নিউজ ডেস্কঃ মাদারীপুরের শিবচরে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৭১৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন বীজ, সার ও মাস্ক বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত মঙ্গল ও বুধবার উপজেলা পরিষদের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭১৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন বীজ, সার ও মাস্ক বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বিতরণের মধ্যে ছিল জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ২০ জন কৃষকের জনপ্রতি ১৩০ গ্রাম গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও আড়াই কেজি করে পলিথিন। শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও শিবচর উপজেলা কৃষি অফিসার অনুপম রায়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: মোয়াজ্জেম হোসেন।