News71.com
 Bangladesh
 15 Apr 20, 06:52 PM
 956           
 0
 15 Apr 20, 06:52 PM

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ॥ আহত ৩০

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ॥ আহত ৩০

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদেরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।মুকসুদপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বুধবার (১৫ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলার পাঁচড়া ও পালপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।জানা গেছে, পাঁচড়া গ্রামের সজিব শেখ পার্শ্ববর্তী গ্রামের রনি কাজীর কাছে ১৫ হাজার টাকা পেতেন। এই টাকা গতকাল চাওয়াকে কেন্দ্র করে দুই জনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরই জের ধরে আজ বুধবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুকসুদপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাজেদুর রহমান জানান, সেখানকার পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রযেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন