
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের গাড়িচালক সানোয়ার করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকালে তার দেহে করোনার জীবাণু আছে বলে আইইডিসিআর থেকে রিপোর্ট এসেছে।গত পরশুদিন তার করোনা টেস্টের জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়। সানোয়ারকে নারায়ণগঞ্জ তিন’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়েছে বলে পুলিশ সুপার নিজেই নিশ্চিত করেছেন।নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন, তার ড্রাইভার সানোয়ারের শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ ছিলনা। এরপরেও নিশ্চিত হওয়ার জন্য তাকে করোনা টেস্ট করানো হয়। এতে তার নমুনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে। তিনি আরো জানান, সানোয়ারের করোনা আক্রান্তের বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা আরো কিছু পুলিশ সদস্যের করোনা টেস্ট করাবো নিশ্চিত হওয়ার জন্য।