
নিউজ ডেস্কঃ ফরিদপুরের সালথা উপজেলায় টলির ধাক্কায় তাওহিদ ফকির (১৭) নামে এক এসএসসির ফলপ্রত্যাশী শিক্ষার্থী নিহত হয়েছে। তাওহিদ সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের বাবলু ফকিরের ছেলে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বড়খারদিয়া গ্রামের বলতলা মোড়ের শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিবের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। তাওহিদ ২০২০ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে। তবে পরীক্ষার ফল এখনও প্রকাশ হয়নি।স্থানীয়রা জানান, তাওহিদ ফকির সড়কের সঠিক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। কিন্তু টলির গাড়িরচালক নিয়ম অমান্য করে উল্টো পথে দ্রুত গতিতে এসে তাওহিদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাওহিদের মৃত্যু হয়।টলি গাড়িটি এলাকাবাসী জব্দ করেছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য ফিরোজ খাঁন। তবে টলির চালক পালিয়ে গেছেন।