News71.com
 Bangladesh
 19 Nov 19, 10:14 AM
 866           
 0
 19 Nov 19, 10:14 AM

পাকুন্দিয়ায় টাওয়ার থেকে পড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু॥

পাকুন্দিয়ায় টাওয়ার থেকে পড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু॥

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টাওয়ার থেকে পড়ে জাকির হোসেন ফালু নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বুরুদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জাকির পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ডিশ লাইনের সংযোগ দিতে ওই গ্রামের একটি টাওয়ারে উঠে কাজ করছিলেন জাকির। এসময় পা পিছলে টাওয়ার থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন