
নিউজ ডেস্কঃ রাজধানীর বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে বনানী চেয়ারম্যান বাড়ি সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, কমলাপুর) রকিব-উল হোসেন জানান, ধারণা করা হচ্ছে শিশুটি পথশিশু ছিল। রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিশুর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। তার নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হবে।