
নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় দায়ের করা ৭টি দুর্নীতির মামলায় পাসপোর্ট অফিসের পরিচালকসহ ৮জন আসামিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার এদের গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন।
জানা গেছে, এদের মধ্যে ঢাকার সেগুন বাগিচা এলাকা থেকে পাসপোর্ট অফিসের পরিচালক মুনসী মুয়ীদ ইকরাম ও উচ্চমান সহকারী সাইফুল ইসলাম, সিলেটের গোপাল গঞ্জ থেকে আরিফুর রহমান ও বাহার উদ্দিন, যশোর থেকে মনিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক আলী খা ও মিজানুর রহমান, ফরিদপুর থেকে আকরাম হোসেন ও লালমনির হাট থেকে হাসান আলীকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশনার।
গ্রেফতারকৃত এই সব ব্যক্তিদের ব্যাপারে দুদক সূত্র থেকে জানা গেছে, গ্রেফতারকৃত পাসপোর্ট অফিসের পরিচালক মুনসী মুয়ীদ ইকরাম ও উচ্চমান সহকারী সাইফুল ইসলাম শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা: উত্তম কুমার বড়ুয়ার স্বাক্ষর জাল করে ১৮ জন ব্যক্তির এনওসি তৈরি করে সাধারণ পাসপোর্টকে অফিসিয়াল পাস পোর্ট এই রূপান্তর করেন।
আর এরপরই ওই অবৈধ পাসপোর্টের মাধ্যমে পাসপোর্টধারী গণ সরকারী কর্মচারী হিসাবে অবৈধভাবে তুরস্কসহ বিভিন্ন দেশে গমন করে এবং তার পরবর্তীতে গ্রেফতার হয়ে বাংলাদেশের ভাবমূতি চরমভাবে নষ্ট করেছেন। এনওসিসমূহ জাল ও ভূয়া জানা সত্ত্বেও তা যাচাই না করে পরিচালক মুনসী মুয়ীদ ইকরামসহ ২১ জন আসামী অবৈধ ভাবে আর্থিক লাভবান হন। দুর্নীতি দমন কমিশনার কর্মর্কতারা পাসপোর্ট অফিসের পরিচালক মুনসী মুয়ীদ ইকরাম এর ১টি ব্যাংক একাউন্টে ২০১৫ সালের জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত ৪ মাসে ৪২ লক্ষ টাকা জমা হওয়ার তথ্য প্রমান পেয়েছে। আর একই সাথে তাদের বিরুদ্ধে ৬৬ জন ব্যক্তি সরকারী কর্মচারী না হওয়া সত্ত্বেও অফিসিয়াল পাসপোর্ট ইস্যু করার প্রমান পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো: বেনজীর আহম্মদ (বাদী) এর নেতৃত্বে সহকারী পরিচালক, মো. শফিউল্লাহ গতকাল তাদের ২ জনকে গ্রেফতার করে।
আবার এদিকে ভূয়া ঠিকানা দিয়ে চাকরী গ্রহনের অভিযোগে আরিফুর রহমানকে দুদকের সহকারী পরিচালক দেবব্রত মন্ডল গ্রেফতার করেন।