News71.com
 Bangladesh
 01 Feb 26, 02:04 PM
 41           
 0
 01 Feb 26, 02:04 PM

আজ শুভ মাঘী পূর্ণিমা॥  

আজ শুভ মাঘী পূর্ণিমা॥   

নিউজ ডেস্কঃ আজ রবিবার শুভ মাঘী পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। একই সঙ্গে দিবসটি বৌদ্ধদের কাছে একটি ঐতিহাসিক দিন। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মাঘী পূর্ণিমা উপলক্ষে আজ ও আগামীকাল নানা আয়োজন থাকছে। বৌদ্ধ বিহার ও প্যাগোডাগুলোতে আলোকসজ্জাসহ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঘী পূর্ণিমা উপলক্ষে আজ শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে। রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আজ অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে—ভিক্ষু সংঘের প্রাতরাশ গ্রহণ, বুদ্ধপূজা ও সীবলী পূজা, বুদ্ধমূর্তি ও সীবলী মূর্তির জীবন্যাস, অষ্ঠপরিষ্কারসহ সংঘদান, ভিক্ষু সংঘের পিণ্ডদান, অতিথি ভোজন, পবিত্র ত্রিপিটক পাঠ ও আলোচনাসভা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন