
নিউজ ডেস্ক: যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতি দেশের মানুষের কাছে স্পষ্ট। জামায়াত কে খুশি করতেই বিএনপি নির্বাচনে যায়নি। গত এক বছরে বিভিন্ন ধর্মালম্বলীদের হত্যাকাণ্ডে বিএনপির কোন স্পষ্ট অবস্থান নাই কোন প্রতিবাদও করেনি। এর কারণ এই ঘটনার সাথে এবং গুলশান শোলাকিয়া হত্যাকান্ডের সাথে বিএনপি জামায়ত জড়িত।
তিনি আরও বলেন, বিএনপি জামায়াত নির্ভর রাজনীতির ধারাবাহিকতা রক্ষা করছে। প্রতিদিন স্বরচিত কবিতার আসরের মত স্বরচিত বক্তব্য পাঠের আসর বসিয়েছেন রিজভী সাহেব। বিএনপির অবস্থান জাতীয় ইতিহাস ও ঐতিহ্য, গণতন্ত্র ইত্যাদি রক্ষার দ্বিমূখী অবস্থান। জঙ্গীদের ওপর সওয়ার হয়ে অতীতে রাজনীতি করা গেলেও গুলশান-শোলাকিয়া হামলা করে রাজনীতিতে পার পাবে না বিএনপি।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এই সব কথা বলেন।
সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী গণ-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ১৬ জুলাই ও ২০ জুলাই দেশের সকল জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সকল সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, সফরকারী নেতৃবৃন্দের বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
যুবলীগ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা কর্মীদের জনমত সৃষ্টি করতে হবে এবং জনগণই এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াবে। মুক্তিযুদ্ধের শক্তিকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ্য থাকতে হবে। যুবলীগ নেতাকর্মীদের গণমাধ্যমের সাথে সু-সম্পর্ক স্থাপন করে, সত্যকে উদঘাটন করে সর্তক হয়ে সংবাদ প্রতিবেদন প্রচার করতে সহায়তা ও গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন গুলো ব্যপক প্রচার করার নির্দেশ দেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
তখন এই সময় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, চয়ন ইসলাম, ফারুক হোসেন মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, এড. বেলাল হোসাইন, মোঃ আতাউর রহমান, শেখ শামসুল আবেদিন, আবুল বাসার, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, নিখিল গুহ, সৈয়দ মাহমুদুল হক, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, নাসরিন জাহান শেফালী, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, আবু আহম্মেদ নাসিম পাভেল, মুহাম্মদ বদিউল আলম, ফজলুল হক আতিক, আসাদুল হক আসাদ, ফারুক হাসান তুহিন, সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায় প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক গনের নেতৃত্বে প্রায় ৪০ টিম দেশের সকল জেলা সদরে অনুষ্ঠিতব্য সমাবেশ সমুহে উপস্থিত থাকবেন।