
নিউজ ডেস্ক: বাংলাদেশ বিকল্পধারার মহাসচিব ও লক্ষ্মীপুর-৪, (কমলনগর-রামগতি) আসনের সংসদ সদস্য মেজর (অব.) আবদু মান্নান বলেছেন, লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলায় মেঘনার ভয়াবহ ভাঙনে বিস্তীর্ণ জনপদ বিলীন হয়ে যাচ্ছে। সারাবছর মেঘনার ভাঙনে এখানকার মানুষ অসহায়। এ ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় কাজ করা হবে।তিনি বলেন, শিগগিরই প্রায় ১৪০০মিটার কাজ করা হবে। এছাড়াও আরো ১৫ কি. মি. কাজের জন্য মন্ত্রণালয়ে অনুমোদনের চেষ্টা অব্যাহত রয়েছে।আজ শনিবার বেলা ১১টায় মাতাব্বরহাট বাঁধ নির্মাণ পরিদর্শন কালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, আমি কোনো দলের নই; সবার এমপি। সবাই আমার কাছে সমান। আমি তাদের সবার কথা শুনবো এবং এলাকার উন্নয়নের চেষ্টা করবো। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো।কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন, মেজর (অব.) আবদুল মান্নানের সহধর্মিনী উম্মে কুলসুম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুজ্জাহের সাজু, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুসা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, বিকল্প যুবধারার কেন্দ্রীয় নেতা মো. শহিদ উল্যাহ, বিকল্পধারার কমলনগর উপজেলা আহবায়ক মোহাম্মদ উল্যাহ, যুগ্ন-আহবায়ক মো. ছিদ্দিক মিয়া, রামগতি উপজেলার যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ মোল্লা, উপজেলার নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার রুক্সি , কমলনগর প্রেস ক্লাব সভাপতি সাজ্জাদুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. আবুল খায়ের, মো. নিজাম উদ্দিন, হাজী হারুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক আবদুর রহমান দিদার, যুবধারার নেতা মিজানুর রহমান, মাহফুজুর রহমানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কমলনগরে সভা শেষ করে রামগতি বিবির হাট এলাকায় পথসভা ও নদী ভাঙন পরিদর্শন করেন সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান।প্রসঙ্গত, গত ৩ যুগেরও বেশী সময় ধরে কমলনগরে মেঘনার অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে গেছে বিস্তৃর্ণ জনপথ। হুমকির মুখে রয়েছে উপজেলা কমপ্লেক্সসহ সরকারি-বেসরকারি বহু স্থাপনা। এলাকা বাসীর দাবীর মুখে ১ কি:মি: নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ হয়েছে। অনিয়ম ও নিন্মমানের কাজ হওয়ায় গত দেড় বছরে ৮ বার বাঁধে ধস নামে। দ্রুত সময়ের মধ্যে ধসে যাওয়া বাঁধের সংস্কার ও বর্ষার আগে আরও ৮ কি:মি: বাঁধ নির্মান করার না হলে মানচিত্র থেকে রামগতি-কমলনগর দুটি উপজেলা হারিয়ে যাবে এমনটা দাবী জানান এলাকাবাসি।