
নিউজ ডেস্ক : বুড়িগঙ্গা নদীতে নৌ-দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে ১০ দফা প্রস্তাবনা নিয়ে বিআইডব্লিউ টিএ,বিআইডব্লিউটিসি ও সদরঘাট নৌ-পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা সভা করেছে বুড়িগঙ্গা নৌ-দুর্ঘটনা প্রতিরোধ কমিটি। আজ সকাল ১১টায় সদরঘাট নৌ-টার্মিনালের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিআইডব্লিউটি’র পরিচালক মো.শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটি’র যুগ্মপরিচালক গোলজার আলী,সহকারি পরিচালক শাহজাহান সিরাজ, বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক আবদুন নূর, নৌ পুলিশ ইন্সপেক্টর সাইদুর রহমান প্রমুখ।
সভায় নৌ-দুর্ঘটনা প্রতিরোধ কমিটি তাদেও ১০টি প্রস্তাবনা লিখিত আকারে পেশ করেন। এবিষয়ে আলোচনা শেষে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এ সকল প্রস্তাবনাসমুহকে আমলে নিয়ে পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।
শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী ইকবাল হোসেনকে আহবায়ক, সদরঘাট তেল ব্যবসায়ী সমিতির সভাপতি- হাজী জি.এম ছারোয়ারকে সদস্য সচিব ও হাজী মো. মজিবর রহমানকে ১নং সদস্য নির্বাচিত করে অতিসম্প্রতি ১০১সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।