
নিউজ ডেস্কঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার পর্যন্ত ৮৭টি ফ্লাইটে মোট ৩৪ হাজার ৯৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ দেশি-বিদেশি তিনটি এয়ারলাইন্সের এসব ফ্লাইটে যাত্রী পরিবহন করা হয় বলে জানিয়েছে আশকোনা হজ অফিস। তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৫ হাজার ২৯৯ জন, সৌদিয়ার ৩২টি ফ্লাইটে ১৫ হাজার ৫০৭ জন এবং ফ্লাইনাসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।