News71.com
 Bangladesh
 31 Oct 16, 04:12 PM
 278           
 0
 31 Oct 16, 04:12 PM

চট্টগ্রামে যুবককে গলা কেটে হত্যা

চট্টগ্রামে যুবককে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক :চট্টগ্রাম নগরীর কোতয়ালি থানার তামাকমুন্ডি লেইনে মো.নাজিম (২৩) নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা নাজিমের মরদেহ জনতা মার্কেট নামে একটি ভবনের তিনতলায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশের একটি টিম দুপুর সোয়া ১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে।
নগর পুলিশের কোতয়ালি জোনের সহকারি কমিশনার (এসি) আব্দুর রহীম বলেন, "নাজিমকে গলায় ছুরিকাঘাতের মাধ্যমে জবাই করে হত্যা করা হয়েছে। নাজিম মার্কেটের বিভিন্ন দোকানে কাজ করত বলে জানতে পেরেছি। তবে সম্প্রতি সে বেকার হয়ে পড়েছিল। তাকে কারা খুন করেছে এখনও জানতে পারিনি।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন