News71.com
 Bangladesh
 25 Oct 16, 12:03 PM
 316           
 0
 25 Oct 16, 12:03 PM

ঠাকুরগাঁওয়ে অটোচালক খুন

ঠাকুরগাঁওয়ে অটোচালক খুন

নিউজ ডেস্কঃ  ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুলাহ আল মামুন (২৭) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। মামুন নিশ্চিন্তপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রতন নামে একজনকে আটক করেছে। আজ সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মামুন সকালে বাড়ি থেকে বের হলে নিশ্চিন্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশে একটি ফাঁকাস্থানে ডেকে নেয় প্রতিপক্ষ রতনসহ কয়েকজন। সেখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাকবিতন্ডা হয় মামুনের সাথে। একপর্যায়ে লাঠিদিয়ে ঘাড়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে মামুন। সেখান থেকে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন