News71.com
 Bangladesh
 22 Oct 16, 11:30 AM
 312           
 0
 22 Oct 16, 11:30 AM

লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেফতার ডাকাত।।

লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেফতার ডাকাত।।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার পলাতক আসামি ইমরান হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার করপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমরান পূর্ব করপাড়া গ্রামের মৃত আবদুল আলী আব্দুল্লাহর ছেলে।

রামগঞ্জের মোহাম্মদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন সাংবাদিকদের জানান, রাতে করপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশিয় তৈরি এলজি ও তিন রাউন্ড গুলিসহ ইমরানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে বলেও জানান এসআই ফরিদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন