
নিউজ ডেস্কঃ জাতিসংঘ সফর থেকে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণঅভ্যর্থনা’ দেওয়ার কর্মসূচি থেকে যুবলীগের এক নেতাকে পিস্তলসহ আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় এ ঘটনাটি ঘটে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম সিদ্দিকী জানান, আটককৃত সেলিম খান ঢাকা মহানগর যুবলীগ উত্তরের তথ্য বিষয়ক সম্পাদক। তার পিস্তলটি লাইসেন্স করা থাকলেও প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এটি বহন করতে পারে না। বর্তমানে তাকে বিমানবন্দর থানায় রাখা হয়েছে ।
আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ।