News71.com
 Bangladesh
 30 Sep 16, 12:53 PM
 271           
 0
 30 Sep 16, 12:53 PM

অ্যাম্বুলেন্সে হাজার বোতল ফেনসিডিল, এক নারীসহ আটক ৩ ।।

অ্যাম্বুলেন্সে হাজার বোতল ফেনসিডিল, এক নারীসহ আটক ৩ ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী টোল প্লাজা এলাকায় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার রাতে চালানো এক বিশেষ অভিযানে আটকদের মধ্যে এক নারীও রয়েছে ।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাম্বুলেন্সে করে এক হাজার বোতল ফেনসিডিল বহনকালে এক নারীসহ ৩জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন