
পাইকগাছার কপিলমুনি কলেজ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে আজমল হোসেন বাবুকে সভাপতি ও মোঃ শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর যৌথ স্বাক্ষরে আগামী ১ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন। নবগঠিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে সাঈদুজ্জামান ও ইকবাল হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক যথাক্রমে ইসলাম গাজী ও বিশ্বজিৎ দে রাজু। সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোঃ রুবেল গাজী ও শেখ রাসেল। প্রচার সম্পাদক মোঃ মিনারুল খান, দপ্তর সম্পাদক সুমন কুমার দাস। খবর বিজ্ঞপ্তি