News71.com
 Bangladesh
 30 Sep 16, 10:26 AM
 303           
 0
 30 Sep 16, 10:26 AM

খুলনা মহানগর ছাত্রলীগের বিবৃতি

খুলনা মহানগর ছাত্রলীগের বিবৃতি

দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে খুলনা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতা পরিচয়ে কিছু দুষ্কৃতকারী নানা ধরনের অবৈধ ও অসামাজিক কাজে লিপ্ত রয়েছে। এছাড়াও মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডেও মহানগর ছাত্রলীগ বা ইউনিট ছাত্রলীগের নাম ব্যবহার করা হচ্ছে। এমত অবস্থায় খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রনেতা শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান রাসেল এক যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনা মহানগর ছাত্রলীগে বর্তমানে মাত্র তিনটি ইউনিটের কমিটি রয়েছে যা হলো সরকালি বি এল কলেজ, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা কমিটি। এ ব্যাতিত খুলনা মহানগর ছাত্রলীগের কোন ইউনিট কমিটি নেই। অতএব এই তিনটি ইউনিট ব্যাতিত অন্য কোন ইউনিটের পরিচয়ধারী কোন ব্যক্তির দায় ভার খুলনা মহানগর ছাত্রলীগ নিবে না। বা সে যদি কোন অপরাধ বা অসামাজিক কার্যকলাপে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও খুলনা মহানগর ছাত্রলীগ ও ইউনিট ছাত্রলীগের কোন নেতা-কর্মী সন্ত্রাস ও মাদক এর মত সমাজ বিধ্বংসী কাজে জড়িত থাকে তার কোন দায়ভার খুলনা মহানগর ছাত্রলীগ বহন করিবে না। কারও বিরুদ্ধে সন্ত্রাস, মাদক ও অনৈতিক কার্যকলাপের প্রমান আসলে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহনেরও হুশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ। পাশাপাশি খুলনা মহানগর ছাত্রলীগ বা ইউনিট কমিটির সাবেক কোন নেতা বর্তমান সভাপতি ও সাধারন সম্পাদক ব্যতিত কোন কমিটি ঘোষনা করলে তা সংগঠনের সংবিধান অনুযায়ী অবৈধ বলে বিবেচিত হবে। খবর বিজ্ঞপ্তি

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন