News71.com
 Bangladesh
 29 Sep 16, 06:55 PM
 323           
 0
 29 Sep 16, 06:55 PM

আগামী ৫ বছরে বাংলাদেশকে ৮০০ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ।।

আগামী ৫ বছরে বাংলাদেশকে ৮০০ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ।।

নিউজ ডেস্কঃ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আগামী ৫ বছরে   বাংলাদেশকে ৮০০ কোটি (৮ বিলিয়ন) মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে। ২০১৬-২০ মেয়াদে এই ঋণ সহায়তা দিবে সংস্থাটি। এডিবির ঢাকা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে ।

এডিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারকে বেসরকারি খাতের উন্নয়নে ২০১৬-২০ মেয়াদে ৮ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়া হবে। এই অর্থ দেশের অবকাঠামো উন্নয়নসহ স্থানীয় অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ব্যয় হবে ।

ঢাকায় নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর কাঝুহিকো হিগুচি জানান, বাংলাদেশ মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের মাধ্যমে দারিদ্র দূর করেছে এবং মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমাদের নতুন ‘কান্ট্রি পার্টনারশিপ স্ট্রাটেজির (সিপিএস) মাধ্যমে বাংলাদেশ সরকারের নতুন আয়ের উৎস তৈরি মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং পল্লী উন্নয়নে এক সঙ্গে কাজ করবে এডিবি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন