News71.com
 Bangladesh
 29 Sep 16, 06:50 PM
 406           
 0
 29 Sep 16, 06:50 PM

টানা সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক ।।

টানা সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক ।।

 

নিউজ ডেস্কঃ টানা সাড়ে ৮ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে সিলেটগামী একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ।

বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকাগামী কালনী ট্রেন শায়েস্তাগঞ্জ, জয়েন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত দীর্ঘ ৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে বগি উদ্ধার করলে রেল চলাচল স্বাভাবিক হয়। লাইনচ্যুত বগি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেল জংশনের মাস্টার মোয়াজ্জুল হক ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন