News71.com
 Bangladesh
 29 Sep 16, 02:33 PM
 322           
 0
 29 Sep 16, 02:33 PM

মাদারীপুরে বিশ্ব শিশু দিবসে মানববন্ধন ও আলোচনাসভা

মাদারীপুরে বিশ্ব শিশু দিবসে মানববন্ধন ও আলোচনাসভা

মাদারীপুর সংবাদদাতা: ‘থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীর সামনে ঘন্টাব্যাপী মানবববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরকারী-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।


এরপর পাবলিক লাইব্রেরীতে জেলা শিশু একাডেমীর আয়োজনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামালউদ্দিন বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা দিপংকর বর, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন