News71.com
 Bangladesh
 29 Sep 16, 02:24 PM
 302           
 0
 29 Sep 16, 02:24 PM

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বাসের দুই যাত্রী আটক ।।

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বাসের দুই যাত্রী আটক ।।

 

নিউজ ডেস্কঃ কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বাসের দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলাধীন তীরচর এলাকায় অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার দুপুর পৌঁনে ১২টার দিকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭.৬২ বোরের একটি জাপানি পিস্তল উদ্ধার করা হয় ।

আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার রামসিং গ্রামের তৈয়ব আলী শেখের ছেলে নূর হোসেন (৪০) ও ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার লাঙ্গলমুড়া গ্রামের গণি  আহমেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, মহাসড়কে টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের যাত্রীবাহী বাসে তল্লাশি  চালিয়ে তাদেরকে আটক করা হয় ।

এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে তারা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন