News71.com
 Bangladesh
 29 Sep 16, 11:42 AM
 304           
 0
 29 Sep 16, 11:42 AM

এনটিআরসিএর কর্মকাণ্ডে অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী ।।

এনটিআরসিএর কর্মকাণ্ডে অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যানকে মন্ত্রণালয়ে ডেকে নিয়ে ভর্ৎসনা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেবা প্রত্যাশীদের ভোগান্তি ও সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে চেয়ারম্যানকে ডেকে সর্তক করা হয়েছে বলে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে।

জানা গেছে, গত দেড় বছর ধরে এনটিআরসিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এএমএম আজাহারের স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানটি প্রায় অচল হতে বসেছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবা প্রত্যাশীদের বিভিন্নভাবে হয়রানির মুখে ফিরতে হচ্ছে। আইন-কানুনের তোয়াক্কা না করে সেবা প্রতিষ্ঠানটি তিনি নিজের ইচ্ছেমত চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে একাধিকবার। সেখানে সাংবাদিকরা গেলেও তাদেরকে ভেতরে প্রবেশ করতে না দিয়ে বরং পুলিশ ডেকে অপমান করার ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এনটিআরসিএ-এর চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে দুই দফায় ফোন করে তাকে সর্তক করা হয়েছে। গতকাল বুধবার সকালে সচিবালয়ে ঢেকে তার বিরুদ্ধে সব অভিযোগের বিষয়ে জানতে চেয়েছি। তিনি ব্যস্ত থাকার কারণে সাংবাদিকদের সঙ্গে নাকি দেখা করতে পারেননি এটা আমাকে জানিয়েছেন। তবে না বুঝেই পুলিশ ডেকে আনার কথা স্বীকার করেছেন।

মন্ত্রী আরও বলেন, ‘তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ পেয়েছি। সেসব নিয়েও তার সঙ্গে কথা হয়েছে’।

মন্ত্রী জানান, একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে সবাইকে সঠিকভাবে সেবা ও তথ্য প্রদান করতে চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন