News71.com
 Bangladesh
 28 Sep 16, 11:21 PM
 293           
 0
 28 Sep 16, 11:21 PM

নিরাপত্তার স্বার্থে শারদীয় দুর্গাপূজায় পটকা ও আতশবাজি নিষিদ্ধ ।। ডিএমপি কমিশনার

নিরাপত্তার স্বার্থে শারদীয় দুর্গাপূজায় পটকা ও আতশবাজি নিষিদ্ধ ।। ডিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ এবারের শারদীয় দুর্গাপূজায় সকল ধরনের পটকা ও আতশবাজি ব্যবহার নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পূজামণ্ডপে কেউ কোন ধরনের ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না ।

আজ বুধবার ডিএমপি সদর দপ্তরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় মহানগর শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি ও জাতীয় শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির প্রতিনিধিসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

তিনি জানান, প্রত্যেক মণ্ডপে প্রবেশ ও বাহিরের জন্য আলাদা আলাদা পথ তৈরি করে প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ডমেটাল ডিটেক্টর দিয়ে কর্তব্যরত পুলিশ চেকিং করবে। প্রয়োজনে দেহও তল্লাশি করবে। প্রত্যেক মণ্ডপে আইনশৃঙ্খলা কমিটি গঠন করতে হবে এবং কমিটিতে লোকাল ওয়ার্ড কমিশনার ও গণ্যমান্য লোকদের রাখতে হবে। পূজামণ্ডপ এবং এর আশপাশের এলাকা, বির্সজন স্থান ও বিসর্জনে যাওয়ার রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ সিসিটিভির আওতায় আনতে হবে। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা নির্ধারিত বিসর্জন পয়েন্টের লোকাল পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন, যাতে করে কোন প্রকার দুর্ঘটনা না ঘটে ।

উপস্থিত গোয়েন্দা প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পূজামণ্ডপ ও এর আশপাশ এলাকা গোয়েন্দা নজরদারিতে রাখুন। যাতে করে কোন প্রকার অঘটন ঘটতে না পারে। আসন্ন পবিত্র আশুরা ও দুর্গাপূজার উপর বিশেষ গুরুত্বারোপ করে কমিশনার তাজিয়া মিছিলের জন্য নির্ধারিত রাস্তা এবং দুর্গাপ্রতিমা বির্সজনের জন্য নির্ধারিত রাস্তার জন্য সুপরিকল্পিতভাবে ট্রাফিক ব্যবস্থাপনা সাজাতে ট্রাফিক কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন। এবার রাজধানীতে ২২৯টি মণ্ডপে পূজা উদযাপিত হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন