News71.com
 Bangladesh
 27 Sep 16, 07:01 PM
 289           
 0
 27 Sep 16, 07:01 PM

টঙ্গীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত শ্রমিক।।

টঙ্গীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত শ্রমিক।।

নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গী চেরাগআলী বাসষ্ট্যান্ড এলাকায় আজ সকালে প্রাইভেটকারের ধাক্কায় রাসেল (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত রাসেল লক্ষ্মীপুর সদর এলাকার রতনপুর গ্রামের আঃ কাইয়ুম মুন্সির ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাসেল স্থানীয় আউচপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে চেরাগআলী সিরামিক মার্কেটে মালামাল লোড-আনলোডের কাজ করতো। আজ সকাল সাড়ে ৮ টার দিকে সে সিরামিক ভর্তি গাড়ির মালামাল আনলোডের জন্য মার্কেট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। 

এসময় গাজীপুর থেকে ঢাকাগামী বসুমতি পরিবহনের দ্রুতগতির একটি বাস ওই এলাকায় সামনে থাকা অপরএকটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাসেলকে ধাক্কা দেয়। এতে তার বুকে ও কোমরে প্রচন্ড আঘাত লেগে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন উদ্ধার করে তাকে টঙ্গী সরকারী হাসপাতালে ভর্তি করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় সে মারা যায়। 

টঙ্গী মডেল থানার এসআই মো. মাহমুদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় থানায় মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন