
নিউজ ডেস্কঃ বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ।
এর মধ্যে বরগুনা সদর থানায় ১৭ জন, পাথরঘাটা থানায় ১৮, আলতলীতে ৩০ ও তালতলী থানায় ৫ জন। বরগুনা সদরে ছিনতাই রোধে পুলিশের বিশেষ অভিযানে এ পর্যন্ত সন্দেহভাজন ১৭ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। গত কয়েকদিনের অভিযানে ৫৪ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা, দু’টি চাপাতি, একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ ।
এছাড়াও বেশ কিছু অবৈধ মোটরসাইকেল জব্দ করেছে। আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, শুধু আমতলীতেই পরোয়ানাভুক্ত আসামিসহ ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে ।