News71.com
 Bangladesh
 15 Aug 16, 12:12 PM
 364           
 0
 15 Aug 16, 12:12 PM

কুমিল্লার তিতাসে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ।।

কুমিল্লার তিতাসে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার তিতাসে বিদেশি পিস্তলসহ এজাজ মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাতে উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর নিকট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি  উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

তিতাস থানার ওসি মনির হোসেন জানান, ঢাকা-হোমনা সড়কে উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর নিকট ডাকাতির প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে এজাজ মিয়াকে বিদেশি পিস্তলসহ আটক করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আজ অস্ত্র আাইনে তিতাস থানায় মামলা দায়েরের পর তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন