
নিউজ ডেস্ক: এবার ১৫ই আগস্টে জন্মদিনের কেক কাটছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল(১৪ আগস্ট) রবিবার চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য বলেছেন।
তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে ঘটা সারা দেশে বন্যা কবলিত মানুষের দুঃখ-দুর্দশার কারণে এবার বিএনপি চেয়ারপারসন তার জন্মদিন আড়ম্বরভাবে পালন করবেন না। প্রথম প্রহরে তার কেক কাটার কর্মসূচি বাতিল করা হয়েছে।
বিএনপি দলের নেতা-কর্মীরা বলেছেন, চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের পাশাপাশি পল্টনে বিএনপির দলীয় কার্যালয়েও কেক কাটার অনুষ্ঠান করা হবে না। প্রতি বছর ১৫ আগস্ট প্রথম প্রহরে দলের নেতা-কর্মীদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু এবার আর তার জন্মদিন পালন করছেন না তিনি।