News71.com
 Bangladesh
 15 Aug 16, 01:33 AM
 350           
 0
 15 Aug 16, 01:33 AM

শিওর ক্যাশ' এর সাথে জবি কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর

শিওর ক্যাশ' এর সাথে জবি কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি পরীক্ষা প্রথমবারের মত নিজস্ব প্রযুক্তিতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রূপালী ব্যাংক ‘শিওর ক্যাশ’ এর সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গতকাল রবিবার ১৪ই আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া এবং রূপালী ব্যাংকের পক্ষে ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ মাঈন উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, বিভিন্ন অনুষদের ডিনগণ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং রূপালী ব্যাংকের চিফ বিজনেস অফিসার আবু তালেব, সিনিয়র সিস্টেম এনালিস্ট মোল্লা মোঃ রেজাউল করিম, এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন