
জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশন এর আয়োজনে মোটিভেশন প্রদানকারি প্রোগ্রাম ’সেপ দ্যা ড্রিম’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৪ ই আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে অনুষ্ঠিত এ পোগ্রামে বক্তব্য রাখেন সানোয়ার হোসেন এডিসি, কাউন্টার টেরোরিজম বাংলাদেশ পুলিশ, তরুণ সমাজের অন্যতম মডেল ওসামা বিন নূর, তিনি কিছুদিন পূর্বে ব্রিটেন এর রাণী কর্তৃক কুইন এলিজাবেথ এওয়ার্ডে ভূষিত হয়েছেন। এছাড়াও বক্তব্য রাখেন এস.এম সৈকত ও মীরাক্কেল আক্কেল চেলেঞ্জার মাহমুদুল হক হৃদয় এবং আয়োজকবৃন্দ ।