News71.com
 Bangladesh
 04 Oct 26, 12:10 PM
 2           
 0
 04 Oct 26, 12:10 PM

নয় দিনের জন‍্য অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ জামান॥  

নয় দিনের জন‍্য অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ জামান॥   

নিউজ ডেস্কঃ নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন।সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬ ’-এ অংশগ্রহণ করবেন। এরপর মেলবোর্নে অবস্থিত ডিকিন বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করবেন তিনি।

পরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন সেনাবাহিনী প্রধান। সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাবাহিনী প্রধান। বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন