News71.com
 Bangladesh
 28 Sep 26, 12:20 PM
 13           
 0
 28 Sep 26, 12:20 PM

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯॥  

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯॥   


নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৮৩ জন, তেজগাঁও বিভাগ ১০১ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৭ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, ১টি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ৪৭ হাজার টাকা, ১টি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, ৩টি ধারালো ছোরা, পরিত্যক্ত ৫ রাউন্ড গুলির খোসা এবং ৩৫ লাখ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়।রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন