News71.com
 Bangladesh
 26 Jul 16, 12:38 PM
 310           
 0
 26 Jul 16, 12:38 PM

সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপরে ।। ৫ উপজেলার ২৮টি ইউনিয়ন প্লাবিত.....

সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপরে ।। ৫ উপজেলার ২৮টি ইউনিয়ন প্লাবিত.....

 

নিউজ ডেস্ক: যমুনা নদীর জল বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের ৫টি উপজেলার চরাঞ্চলের ২৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে প্রায় লক্ষাধিক মানুষ জল বন্দি হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর জল ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবার এদিকে, যুমনায় জলবৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলসহ সিরাজগঞ্জ পৌর এলাকার বেশ কিছু এলাকা প্লাবিত হচ্ছে। অপরদিকে, জলবৃদ্ধির সঙ্গে সঙ্গে চৌহালী উপজেলার এনায়েতপুরে নদী ভাঙন শুরু হয়েছে। এতে ডুবে গেছে এসব অঞ্চলের শত শত একর ফসলি জমি।

জেলা প্রশাসক বিল্লাল হোসেন বলেন, বন্যাদুর্গতদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে। ইতিমধ্যে শাহজাদপুরে ৫ মেট্রিকটন চাল ও ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। কাজিপুরে ১০ মেট্রিকটন চাল ও ১ লক্ষ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য বন্যাকবলিত উপজেলাগুলোতেও ত্রাণ সহায়তা দেওয়া হবে।

বন্যাকবলিত উপজেলার নির্বাহী কর্মকর্তাদের বরাত দিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলেন, সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর এবং চৌহালী উপজেলায় ২৮টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের অন্তত ৪ হাজার পরিবারের ২০ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত  হয়েছে। এছাড়া, ৬৮২টি বাড়িঘর আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে বন্যার্তদের ১৩৯টি কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। ৫টি উপজেলায় ৬৫ মেট্রিকটন চাল এবং তিন লাখ নগদ টাকা সাহায্য দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন