
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারম্যাণ তারেক রহমানের সিদ্ধান্তে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংক্রান্ত গেজেট জারি করেছে ইসি সচিবালয়। ঘোষণায় বলা হয়েছে, নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ ও ১৯০ ঢাকা-১৭ থেকে নির্বাচিত প্রার্থী তারেক রহমান ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করতে ইচ্ছা প্রকাশ করায় ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হলো। এর আগে, সোমবার বিকেলে নিজে ইসিকে চিঠি দিয়ে বগুড়া-৬ আসন ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন তারেক রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে অংশ নিয়ে উভয় আসনেই বিজয়ী হন। আগামীকাল মঙ্গলবার তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।