News71.com
 Bangladesh
 25 Jul 16, 01:50 AM
 348           
 0
 25 Jul 16, 01:50 AM

নদী দূষণ রোধে কৌশলপত্র পেশ করেছে নৌ বাহিনী ।।

নদী দূষণ রোধে কৌশলপত্র পেশ করেছে নৌ বাহিনী ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর চারপাশে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা দখল, দূষণ রোধ ও নাব্যতা রক্ষার পরিকল্পনা বাস্তবায়নের কৌশলপত্র পেশ করেছে বাংলাদেশ নৌ বাহিনী। আজ সচিবালয়ের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌ মন্ত্রণালয়ের এক সভায় এ কৌশলপত্র পেশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ।

কৌশলপত্র পেশ করেন নৌ বাহিনীর প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহম্মদ। ঢাকার চারপাশে নদীগুলোকে দূষণ মুক্ত করতে ২ মাস পূর্বে নৌ বাহিনীর প্রধানকে দিয়ে নৌ মন্ত্রণালয় ৭-সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিল। তার প্রেক্ষিতে সেই কমিটি আজ কৌশলপত্র পেশ করে। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব জামালউদ্দিন, ডিজি শিপিং কমোডোর জাকিউর রহমান প্রমুখ ।

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান জানান, নৌ পরিবহন মন্ত্রণালয় কেন কাজটি বাংলাদেশ নৌ বাহিনীর হাতে ছেড়ে দিল -এ রকম প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। আমি বলবো যে জনবল নৌ বাহিনীর মধ্যে রয়েছে অতো জনবল নৌ পরিবহন মন্ত্রণালয়ের নেই। তিনি জানান , পদ্মার এপার মাওয়া থেকে ঘাট সরিয়ে আমরা শিমুলিয়া নিয়েছিলাম। এ কাজটি সেনা বাহিনীর হাতে ছেড়ে দিয়েছিলাম। মাত্র ৪ মাসে রাস্তাঘাট এবং মানুষের বাড়ি-ঘর সেনাবাহিনী উঠিয়ে দিয়েছিল। সাধারণ ঠিকাদারের হাতে দেয়া হলে তা ৫ বছরেও হতোনা ।

শাজহান খান জানান, নদী দূষণ মুক্ত করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার। নদী আমাদের প্রাণ। এ নদীকে রক্ষা করা আমার আপনার সবার দায়িত্ব। শাজাহান খান জানান, কেবল মাত্র ঢাকার চারিপাশের নদী নয়, পর্যায়ক্রমে সারা দেশের নদীর পানি দূষণ মুক্ত করা হবে। চট্টগ্রামের কর্নফুলীর নদীতে বর্জ্য ভরপুর। তিনি জানান, নৌ বাহিনীর কৌশলপত্রে সিদ্ধান্ত নিয়েছে তারা সমস্ত কাজ একটি টাস্কফোর্সের মাধ্যমে করবে। এ টাস্কফোর্সে বিভিন্ন মন্ত্রণালয়, যেমন- পরিবেশ, ওয়াসা, আইডব্লিউটিএ প্রভৃতি মন্ত্রণালয় অধিদপ্তরগুলোর লোকজন থাকবে। যা কাজকে ত্বরান্বিত করবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন