News71.com
 Bangladesh
 22 Jul 16, 11:10 AM
 513           
 0
 22 Jul 16, 11:10 AM

শ্রীমঙ্গলে ২০০ টাকা উৎকোচ নেওয়ার এক ট্রাফিক পুলিশ ক্লোজড

শ্রীমঙ্গলে ২০০ টাকা উৎকোচ নেওয়ার এক ট্রাফিক পুলিশ ক্লোজড

 

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক রিক্সা চালকের কাছ থেকে ২০০ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগে রাজিব হোসেন নামের এক  ট্রাফিক পুলিশ কনেস্টবলকে ক্লোজড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ সদস্য রাজিব হোসেনকে শ্রীমঙ্গল থানা থেকে ক্লোজড করে মৌলভীবাজার পুলিশ লাইনে পাঠানো হয়। শ্রীমঙ্গল থানার ওসি মাহবুবুর রহমান জানান, পুলিশ কনেস্টবল রাজিব হোসেন ও রিক্সা চালক শফিক মিয়াকে মুখোমুখি করা হলে প্রাথমিক ভাবে অভিযোগ প্রমান পাওয়ায় তাকে ক্লোজড করা হয়।

জানাগেছে শ্রীমঙ্গল শহরের বিরাইপুর এলাকার বাসিন্দা রিক্সা চালক শফিক মিয়া (২২) বলেন, গত বুধবার দুপুরে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় পুলিশ কনস্টেবল রাজিব হোসেন তাকে দাঁড়ানোর জন্য হাত দেখায়। শফিক মিয়া রিক্সা দাঁড় করালে ওই পুলিশ সদস্য উৎকোচ দাবী করে এবং না দিলে রিক্সা সহ থানায় ধরে নিয়ে যাওয়ার হুমকি দেন।

পরিস্থিতি বেগতিক দেখে এই সময় অসহায় রিক্সা চালক তার চাল কেনার ১৫০ টাকা পুলিশকে দিলে পুলিশ অসন্তুষ্ট হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে রিক্সা চালক শফিক মিয়া তার পরিচিত অন্য রিক্সা চালকের কাছ থেকে ৫০ টাকা ধার করে এনে মোট ২০০ টাকা ওই পুলিশের হাতে দিলে ছাড়া পান তিনি।

পরবর্তীতে বিষয়টি রিক্সা চালক শফিক মিয়া (২২) সাংবাদিকদের বলেন। আর সাংবাদিকরা বিষয়টি পুলিশের উর্ধতন কর্মকর্তারসহ শ্রীমঙ্গল থানার ওসির নজরে আনেন। পরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী স্থানীয় সাংবাদিকদের নিয়ে থানায় গেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীনের উপস্থিতিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাফিক কনেস্টবল রাজিব হোসেনকে ক্লোজড করে মৌলভীবাজার পুলিশ লাইনে পাঠান। সেই সাথে অভিযুক্ত পুলিশ কনেস্টবল রাজিব হোসেনের কাছ থেকে আদায় করে রিক্সা চালক শফিক মিয়াকে ২০০ টাকা ফেরত দেওয়া হয়।

এই ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি  মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক ভাবে অভিযোগ প্রমান পাওয়ায় অভিযুক্তকে ক্লোজড করা হয়েছে। তার বিরোদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সিনিয়র সহকারী পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, পুলিশ সুপারের নির্দেশে আমরা ঘটনাটি অতন্ত গুরুত্ব সহকারে নিয়েছি। এই ধরনের ঘটনা ক্ষমার অযোগ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন