News71.com
 International
 22 Oct 26, 07:37 PM
 7           
 0
 22 Oct 26, 07:37 PM

হুতিদের হামলার জেরে সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী দেশে ফিরেছেন॥  

হুতিদের হামলার জেরে সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী দেশে ফিরেছেন॥   

নিউজ ডেস্কঃ সৌদি আরবের রিয়াদে হুতিদের হামলায় আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী দেশে ফিরেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অভ্যর্থনা জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেশে ফিরেছেন এসব ওমরাহ যাত্রী। সৌদি সরকার ও বাংলাদেশ সরকার এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে। এছাড়া সৌদিতে আটকেপড়া এসব হজযাত্রীকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে মেহমনাদারি করানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের হজ পরিচালক লোকমান হোসেন, মুফতি আ ফ ম আকরাম হোসাইন, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা সানাউল্লাহ খান, হাফেজ মাওলানা তোফায়েল আহমদ ও মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। মন্ত্রণালয় আরও জানায়, সেখানে মোট ৪৫ জনের কাফেলা ছিল। হামলার ঘটনায় ওমরাহ কাফেলার ৩৩ সদস্য দেশে ফিরলেও আরও ৭ জন সৌদি আরবের রাজধানী রিয়াদে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদর (রহ.) মারা গেছেন। তার মরদেহ জান্নাতুল বাকিতে দাফনের বিষয়ে কূটনৈতিকভাবে আলোচনা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন