News71.com
 International
 19 Oct 26, 11:19 AM
 21           
 0
 19 Oct 26, 11:19 AM

মধ‍্যপ্রাচ‍্যে ইরান-হুথি হামলার আশঙ্কা॥ মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা  

মধ‍্যপ্রাচ‍্যে ইরান-হুথি হামলার আশঙ্কা॥ মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা   

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের একাধিক দূতাবাস। একই ধরনের সতর্কবার্তায় নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন এবং সম্ভাব্য বিমান চলাচল বিঘ্ন ও ভ্রমণসংক্রান্ত জটিলতার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান ও দেশটির প্রতি সমর্থনশীল গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য মার্কিন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও রয়েছে।মার্কিন দূতাবাসগুলোর সতর্কবার্তায় নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্নের বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে। পাশাপাশি জটিল নিরাপত্তা পরিস্থিতির কারণে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

১২টি দেশের জন্য সতর্কতা

মধ্যপ্রাচ্যের ১২টি দেশকে এই সতর্কবার্তার আওতায় রাখা হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো, জর্ডান, ইরাক, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ইয়েমেন ও ইরান।

সতর্কবার্তায় বিশেষভাবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সৌদি আরবে চলমান হামলার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, চলমান সংঘাত দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং সংশ্লিষ্ট এলাকার বাইরেও পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

মার্কিন দূতাবাসগুলোর মতে, ইরান ও দেশটির সমর্থনপুষ্ট গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা এবং মার্কিন নাগরিকদের সঙ্গে সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।

এমন পরিস্থিতিতে নাগরিকদের আশপাশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং ভ্রমণ পরিকল্পনায় সম্ভাব্য পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে সতর্কবার্তায় নির্দিষ্ট কোনো হামলার সময় বা লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

সূত্র: আল জাজিরা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন