News71.com
 Bangladesh
 27 Feb 24, 10:48 PM
 86           
 0
 27 Feb 24, 10:48 PM

দেশে ১৬ লাখ ৭৯ হাজার মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে॥খাদ্যমন্ত্রী

দেশে ১৬ লাখ ৭৯ হাজার মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে॥খাদ্যমন্ত্রী


নিউজ ডেস্কঃ বর্তমানে দেশে সরকারি খাদ্যগুদামে সর্বমোট ১৬ লাখ ৭৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি আরো জানান, খাদ্যশস্যের এ মজুদ সন্তোষজনক। আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল আজী আনারের প্রশ্নের লিখিত উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, চলতি বছর ২০ ফেব্রুয়ারি পর্যন্ত হিসাবে সরকারি খাদ্যগুদামে সর্বমোট ১৬ লাখ ৭৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। মজুদকৃত খাদ্যশস্যের মধ্যে রয়েছে ১৪ লাখ ৩৮ হাজার মেট্রিক টন চাল ও দুই লাখ ৪১ হাজার মেট্রিক টন গম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন