News71.com
 Bangladesh
 20 Sep 26, 11:26 PM
 7           
 0
 20 Sep 26, 11:26 PM

সংবিধান সংশোধন কমিটির সঙ্গে মতবিনিময়ে অংশ নেবে না বিরোধীরা॥  

সংবিধান সংশোধন কমিটির সঙ্গে মতবিনিময়ে অংশ নেবে না বিরোধীরা॥   

নিউজ ডেস্কঃ জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে রোববার (২০ সেপ্টেম্বর) মতবিনিময় করবে জাতীয় সংসদের সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি। জুলাই সনদে সই করা ২৬টি দল ও জোটের প্রতিনিধিদের মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছে। অবশ্য বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি দল এই মতবিনিময়ে অংশ নিচ্ছে না বলে জানা গেছে।

বিশেষ কমিটির সূত্র জানায়, রোববার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই হবে মতবিনিময়। বৈঠকের আলোচ্যসূচির একটি ‘জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতৃবৃন্দের সাথে কমিটির মতবিনিময়’। ইতিমধ্যে দল ও জোটগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক পর্যায়ের দুজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন